গাজীপুর , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পুঠিয়ায় টপসয়েল কাটা বন্ধে রাতভর অভিযান, এস্কেভেটর অকেজো সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর রতন শেখ রামিসা হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড, সন্তুষ্ট দেশবাসী ও পরিবার বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ ১০ আসামি গ্রেফতার কিশোরগঞ্জে উজ্জ্বল মিয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা ও বিভ্রান্তি ছড়াল বাসন থানা পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ ৫ আসামি গ্রেফতার ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে গোলাগুলি, উদ্ধার অস্ত্র ও ইয়াবা চাঁদার দাবিতে হুমকি, মৎস্য খামার নিয়ে উত্তেজনা বৃদ্ধি কর্ণফুলীতে জাতীয় ছাত্রশক্তির সংগঠকসহ পাঁচজন গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য
ভোটের হাওয়া
দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ এসআইআর বিতর্কে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভোটগ্রহণ ঢাকা উত্তর সিটিতে বিএনপি নেতার ত্যাগ ও অবদান পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ

চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা: নগরের তিন এলাকায় গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • Update Time : ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১৯ Time View

কায়সার আশ্রাফী,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীতে একদিনে পাঁচ শিশুকে ঘিরে পৃথক তিনটি শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। নগরীর আগ্রাবাদ হাজীপাড়া, আমবাগান ও বায়েজিদ এলাকায় ঘটে যাওয়া এসব ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দুই নিরাপত্তা প্রহরী ও এক মুয়াজ্জিন। ঘটনাগুলোর পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ হাজীপাড়া এলাকায় ৭ ও ১১ বছর বয়সী দুই শিশুকে ডেকে একটি খালি প্লটে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে স্থানীয় নিরাপত্তা প্রহরী মো. এহসানের বিরুদ্ধে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

অন্যদিকে চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকায় আবহাওয়া অফিস সংলগ্ন স্থানে ৬ ও ৮ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোহাম্মদ বাতেন নামে এক মুয়াজ্জিনকে আটক করা হয়েছে। শিশুদের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় তাকে থানায় নেওয়া হয়।

খুলশী থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর তিনি নিজে ঘটনাস্থলে যান। শিশুদের বক্তব্য ও প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে বায়েজিদ থানাধীন মান্ডাটিলা এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নিরাপত্তা প্রহরী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে একা পেয়ে কুপ্রস্তাব দেয় অভিযুক্ত। পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়।

বায়েজিদ থানার ওসি আবদুল করিম বলেন, নিম্ন আয়ের মানুষের বসবাস করা ওই এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগেও নগরীর দক্ষিণ বাকলিয়া এলাকায় শিশু ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ, সংঘর্ষ ও যান চলাচল বন্ধ হওয়ার ঘটনা ঘটে। সাম্প্রতিক ধারাবাহিক এসব ঘটনায় শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে নগরবাসীর মধ্যে। সচেতন মহল বলছে, শিশুদের সুরক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনকে আরও কঠোর হতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পুঠিয়ায় টপসয়েল কাটা বন্ধে রাতভর অভিযান, এস্কেভেটর অকেজো

চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা: নগরের তিন এলাকায় গ্রেপ্তার ৩

Update Time : ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬