গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

তেঁতুলিয়ায় চুরি গরু উদ্ধার, আটক ইউপি সদস্যের ভাই

  • Reporter Name
  • Update Time : ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৬০ Time View

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চুরি হওয়া একটি গরু উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চুরি হওয়া গরুটি বুড়াবুড়ি ইউনিয়নের এক ইউপি সদস্যের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই ইউপি সদস্যের ছোট ভাইকে আটক করেছে পুলিশ।
স্টাফ রিপোর্টার (পঞ্চগড়): কবির মোঃ সামছুল আলম ফাইটার জানান, ঘটনার পর থেকেই এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
জানা যায়, গরু চুরির অভিযোগ পাওয়ার পর স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তথ্যের ভিত্তিতে ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ইউপি সদস্যের ছোট ভাইকে আটক করা হয়।
তবে ঘটনার পর থেকেই ওই ইউপি সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল রোববার (৩ মে ২০২৬) দুপুর থেকে তাকে বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এতে করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।
এদিকে তেঁতুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে ইউপি সদস্যের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই ঘটনার সঙ্গে জড়িত থাকায় তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, পুরো ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা বলছেন, “আমরা সঠিক বিচার চাই। যারা জড়িত, তাদের যেন আইনের আওতায় আনা হয়।”
এই ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

তেঁতুলিয়ায় চুরি গরু উদ্ধার, আটক ইউপি সদস্যের ভাই

Update Time : ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬