গাজীপুর , রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

ইঁদুরের বিষ খেয়ে গাজীপুরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ২৫ Time View

ইঁদুরের বিষ খেয়ে গাজীপুরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মোঃ সুলতান মাহমুদ, প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে আরিফা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফা আক্তার নিজমাওনা গ্রামের আলফাজ উদ্দিনের মেয়ে। তিনি গাজীপুরের রফিক রাজু স্কুলের শিক্ষার্থী এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার সকালে হঠাৎ অসুস্থ বোধ করলে আরিফাকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই রাশেদুল ইসলাম জানান, আরিফার বমি থেকে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেটের তীব্র গন্ধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সে কোনোভাবে ইঁদুরের বিষ খেয়ে ফেলেছিল। তবে কী কারণে বা কীভাবে এ ঘটনা ঘটেছে, তা পরিবার নিশ্চিত হতে পারেনি।

তিনি আরও বলেন, ছোটবেলায় তাদের মা বিদেশে চলে যাওয়ার পর দুই ভাই ও দুই বোন মিলেই সংসার চালিয়ে আসছিলেন। সম্প্রতি পরিবারে কোনো ধরনের ঝগড়া বা অস্বাভাবিক ঘটনার কথাও তিনি অস্বীকার করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ

ইঁদুরের বিষ খেয়ে গাজীপুরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Update Time : ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬