
সাংবাদিক মোঃ মোতালেব হোসেন
পবিত্র মাহে রমজান উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত (মালদ্বীপ শাখা)-এর উদ্যোগে শুক্রবার এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী মালে-এর মাফিয়া মাগু মসজিদ সংলগ্ন (সিক্সটি সিক্স) ৬৬ হোটেলে আয়োজিত এ মাহফিল প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও তাকওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ শাখার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্বারী আব্দুল আজিজ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল হোসেন।
এ সময় সু-মধুর কণ্ঠে ওয়াজ-নসিহত করেন মাওলানা হান্নান। কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন মাওলানা ইসরাফিল ও মাওলানা ইসমাইল। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাকির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন, মনির হোসেন, নাছির, দেলোয়ার, ছাদেক হোসেন, এম আর মামুনসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধারা।
মাহফিলে আহলে সুন্নাত মালদ্বীপের উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Reporter Name 















