গাজীপুর , শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়েবিভাগীয় কমিশনারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২৫ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়েবিভাগীয় কমিশনারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়েবিভাগীয় কমিশনারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুল রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি; চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস; চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান; মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া; স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আফরোজ; সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুল রশীদ বলেন, “প্রশাসন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন একটি বড় চ্যালেঞ্জ হলেও আমরা তা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করব।”

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটই আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা। এ লক্ষ্য বাস্তবায়নে প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যেই সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শুরু করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়েবিভাগীয় কমিশনারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬