গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপির অংশগ্রহণ

  • Reporter Name
  • Update Time : ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪ Time View

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর–৫ (কালীগঞ্জ, পূবাইল ও বাড়িয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বালীগাঁও গ্রামে, নজম উদ্দিন মেম্বারের বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি চাঁদ বিল্ডার্সের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয়।

উঠান বৈঠকটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মো. রেজাউল করিম এবং গীতা পাঠ করেন অধীর চন্দ্র দাস।

কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন আফাজের সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. নাছিবুর রহমান, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন অরুন, স্বর্ণ কমল দাস, নুরুন নেছা কলেজের অধ্যাপক কামরুজ্জামান (পনির), পৌর ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান (মিন্টু) এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরাজ হোসেন রানা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নাসরিন রহমান পপি বলেন, “বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তর করতে হলে আগামী ১২ তারিখ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

তিনি পৌর ৫নং ওয়ার্ডের মা-বোনসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের কাছে বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের জন্য দোয়া ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

ভোট প্রার্থনার পর উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—

“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”,

“করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”,

“ভোট দিবো কিসে—ধানের শীষে”,

“তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”,

“মিলন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”,

“লাগারে লাগা ধান লাগা—১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপির অংশগ্রহণ

Update Time : ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬