গাজীপুর , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি নওগাঁয় ব্র্যাক প্রাইজ প্রকল্পের কারিগরি প্রশিক্ষণ সনদ বিতরণ ব্র্যাকের প্রশিক্ষণে দুধ উৎপাদন ও গাভী পালনে দক্ষতা বৃদ্ধি ধনবাড়ীতে ৫ বছরে ১২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত কালিয়াকৈরে পানিতে ডুবে শিশু মৃত্যু: নলুয়া এলাকায় হৃদয়বিদারক ঘটনা নাসিরনগরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃ/ত্যু ঢাকা ডিসি অফিস পিয়ন ফিরোজ: চাঁদাবাজি-জমি দখল তদন্ত শুরু কালিয়াকৈরে প্রিপেইড মিটার সমস্যায় পল্লী বিদ্যুৎ ভোগান্তি চরমে গণরায় বাস্তবায়ন ও চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর রহমানের কঠোর বার্তা বোয়ালিয়া মডেল থানা পুলিশের সিভিল টিমের চমকপ্রদ সাফল্য অর্জন

নরসিংদীতে নদী বাঁচাও আন্দোলনের কমিটি, দূষণকারীদের হুঁশিয়ারি

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ রক্ষা ও নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে নরসিংদীতে ১০১ সদস্য বিশিষ্ট ‘নদী বাঁচাও আন্দোলন’ এর আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। “নদী বাঁচাও, দেশ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে গঠিত এই কমিটি নদী দূষণ প্রতিরোধ, অবৈধ দখল বন্ধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

জেলার নদী তীরবর্তী এলাকার মানুষদের নিয়ে একাধিক সভা, মতবিনিময় ও সেমিনারের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। প্রাথমিকভাবে ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শিগগিরই একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হবে বলে জানা গেছে।

ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আতাউর রহমান মিঠুকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক, লেখক ও মানবাধিকার কর্মী মাসুদ রানা বাবুল। এছাড়া কোষাধ্যক্ষ, দপ্তর ও সমাজসেবা বিষয়ক সদস্য হিসেবে রয়েছেন সাবেক মেম্বার ও সম্পাদক-প্রকাশক কামাল হোসেন এবং প্রচার, প্রকাশনা, সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মাইনুদ্দিন সরকার।

সংগঠনের নেতারা জানান, নরসিংদীর বিভিন্ন নদীতে প্রতিনিয়ত কলকারখানার কেমিক্যালযুক্ত রঙিন পানি ও বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে। এতে নদীর পানি দূষিত হচ্ছে এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। নদী দূষণ রোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও তারা জানিয়েছেন।

কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, যেখানেই নদী দখল বা দূষণের ঘটনা ঘটবে, সেখানেই স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা হবে। পাশাপাশি নিয়মিত সভা-সেমিনার, মানববন্ধন, র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে জনমত তৈরি করা হবে।

এছাড়া নদী ও পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়া হবে। প্রয়োজনে পরিবেশ রক্ষায় মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়েরসহ আইনি লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে কমিটি।

কমিটির নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নদী আমাদের জীবন, জীবিকা ও পরিবেশের প্রধান ভিত্তি। শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে নদী ধ্বংসের এই অপচেষ্টা আর চলতে দেওয়া হবে না। পরিবেশ রক্ষা ও নদী বাঁচাতে আমরা মাঠ পর্যায় থেকে আদালত পর্যন্ত সর্বোচ্চ লড়াই চালিয়ে যাব।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি

নরসিংদীতে নদী বাঁচাও আন্দোলনের কমিটি, দূষণকারীদের হুঁশিয়ারি

Update Time : ০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬