গাজীপুর , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

চট্টগ্রামে নির্যাতিত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত

  • Reporter Name
  • Update Time : ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৫০ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় নির্যাতনের শিকার চার বছর বয়সী এক শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার পরিদর্শন করে তিনি এ ঘোষণা দেন।

ঘটনার পর থেকে পুরো চট্টগ্রামজুড়ে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, শিশু নির্যাতনের মতো ভয়াবহ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এদিকে মেয়র শাহাদাত হোসেনের মানবিক উদ্যোগে শিশুটির পরিবার কিছুটা আশ্বস্ত হয়েছে।

হাসপাতালে গিয়ে মেয়র শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন। তিনি শিশুটির মায়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, “শিশুর প্রতি এ ধরনের অমানবিক ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। একজন চিকিৎসক ও একজন বাবা হিসেবে আমি শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছি। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সব করা হবে।”

তিনি আরও বলেন, “এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও কথা বলেছি, যাতে কোনো অপরাধী ছাড় না পায়।”

পুলিশ সূত্রে জানা গেছে, বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় একটি ডেকোরেশন দোকানের কর্মচারী শিশুটিকে দোকানে ডেকে নিয়ে নির্যাতনের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

এদিকে হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত কয়েকজন সাংবাদিকের খোঁজখবরও নেন মেয়র শাহাদাত হোসেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মেয়রের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এবং বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সামিউল।

চট্টগ্রামে নির্যাতিত শিশু ঘটনায় প্রশাসনের তৎপরতা ও মেয়র শাহাদাত হোসেনের মানবিক ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সচেতন মহল বলছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

চট্টগ্রামে নির্যাতিত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত

Update Time : ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬