গাজীপুর , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ভারতে মুসলিম নির্যাতন: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের প্রতিবাদ মিছিল কালিয়াকৈরে খেলার মাঠের পাশে নবজাতকের লাশ উদ্ধার কিশোরগঞ্জ শিক্ষা উন্নয়ন কর্মসূচি ও টিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আড়াইহাজারে ভুল সিলেবাসে এসএসসি, ৫৪ শিক্ষার্থী অনিশ্চিত ঈশ্বরদীতে চিকিৎসক নিবিড়ের মানবিক ভূমিকা, শতাধিক শিক্ষার্থী সুস্থ গাজীপুরে অবৈধ কারখানায় তৈরি হচ্ছিল ভীম সাবান ও ওয়াশিং পাউডার সাবেক স্ত্রী লিপির বিরুদ্ধে বাসায় হামলা, টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ ধনবাড়ী ভূমি অফিসে দালালমুক্ত সেবার জোরালো ঘোষণা রাজশাহীতে রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ ও মানববন্ধন আড়াইহাজারে যুবকের ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড
ভোটের হাওয়া
নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ এসআইআর বিতর্কে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভোটগ্রহণ ঢাকা উত্তর সিটিতে বিএনপি নেতার ত্যাগ ও অবদান পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল

ঈশ্বরদীতে চিকিৎসক নিবিড়ের মানবিক ভূমিকা, শতাধিক শিক্ষার্থী সুস্থ

  • Reporter Name
  • Update Time : ১৮ ঘন্টা আগে
  • ৩৯ Time View

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে আকস্মিক কেমিক্যালজনিত দুর্ঘটনায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা সেবা দিয়ে প্রশংসিত হয়েছেন ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সালাহউদ্দিন ইউসুফ নিবিড়।

গত মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে অজ্ঞাত কেমিক্যালের বোতল ভেঙে বিষাক্ত গন্ধ ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই শিক্ষার্থীরা শ্বাসকষ্ট, মাথা ঘোরা এবং আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত শিক্ষার্থীদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। সেখানে উপস্থিত চিকিৎসক ডা. সালাউদ্দিন ইউসুফ নিবিড় অত্যন্ত দক্ষতা, ধৈর্য এবং মানবিক মনোভাব নিয়ে পুরো পরিস্থিতি সামাল দেন। তিনি দ্রুত ট্রায়াজ ব্যবস্থা চালু করে গুরুতর রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা প্রদান করেন।

শুধু চিকিৎসা নয়, তিনি অসুস্থ শিক্ষার্থীদের মানসিকভাবে সাহস দেন এবং আতঙ্ক কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার দ্রুত সিদ্ধান্ত এবং মানবিক আচরণের কারণে অনেক শিক্ষার্থী অল্প সময়ের মধ্যেই স্বস্তি ফিরে পায়।

অভিভাবক ও স্থানীয়রা জানান, ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী সুস্থ হয়ে ওঠে। বিশেষ করে ডা. সালাউদ্দিন ইউসুফ নিবিড়ের মানবিক ভূমিকা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয়রা বলেন, এমন সংকটময় মুহূর্তে দ্রুত চিকিৎসা সেবা না পেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তাদের মতে, ডা. নিবিড়ের মতো মানবিক চিকিৎসক থাকায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে শতাধিক শিক্ষার্থী।

ডা. সালাউদ্দিন ইউসুফ নিবিড় ২০২৫ সালের ১৪ আগস্ট ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি রোগীদের প্রতি আন্তরিক ব্যবহার, দ্রুত সেবা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে সবার আস্থা অর্জন করেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহল মনে করছেন, চিকিৎসা পেশায় মানবিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ তৈরি করেছেন তিনি। তার এই ভূমিকা ঈশ্বরদী এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভারতে মুসলিম নির্যাতন: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের প্রতিবাদ মিছিল

ঈশ্বরদীতে চিকিৎসক নিবিড়ের মানবিক ভূমিকা, শতাধিক শিক্ষার্থী সুস্থ

Update Time : ১৮ ঘন্টা আগে