গাজীপুর , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

“কোনাবাড়িতে মশা নিধন কর্মসূচি উদ্বোধন বাবুল হোসেনের”

  • Reporter Name
  • Update Time : ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৮৪ Time View

গাজীপুর স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ মশা নিধন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসক এবং গাজীপুর মহানগর বিএনপি সভাপতি জনাব মোঃ শওকত হোসেন সরকারের নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়।

৮নং ওয়ার্ডের পারিজাত এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়। তাই সময়োপযোগী ও পরিকল্পিতভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত জরুরি। নিয়মিত ফগিং, লার্ভিসাইড ছিটানো এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু ও অন্যান্য রোগ প্রতিরোধে কার্যকর ফল পাওয়া সম্ভব।

তারা আরও উল্লেখ করেন, শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিকদেরও নিজ নিজ বাসা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জমে থাকা পানি অপসারণ, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে মশার প্রজনন রোধ করা সম্ভব।

উদ্বোধনের পর এলাকাজুড়ে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এলাকাবাসীর সহযোগিতা অপরিহার্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

“কোনাবাড়িতে মশা নিধন কর্মসূচি উদ্বোধন বাবুল হোসেনের”

Update Time : ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬