গাজীপুর , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে বৃষ্টি ভালোবাসি কবিতা: তাছলিমা মুক্তার হৃদয়ছোঁয়া প্রকৃতি প্রেম লালমনিরহাট শিশু হত্যা: দ্রুত বিচার দাবি ত্রাণমন্ত্রীর ময়মনসিংহে এসডিজি ও পরিসংখ্যান সক্ষমতা বৃদ্ধির সেমিনার অনুষ্ঠিত হোমনায় সংবাদ প্রকাশে ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ ঠাকুরগাঁও জব ফেয়ারে সিভি জমা দিয়ে মিলছে চাকরির সুযোগ মাদক সেবনের কথিত ভিডিওতে আক্কেলপুরে চা”ঞ্চ’ল্য, তদন্ত দাবি ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে স্কুল ছাত্র নিখোঁজের পর মরদেহ উদ্ধার কালাকৈরে মতবিনিময় সভা শেষে উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রশাসক

একুশের প্রথম প্রহরে বিজেসি’র ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি

  • Reporter Name
  • Update Time : ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৪ Time View

চট্টগ্রাম, বিশেষ সংবাদদাতা:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রভাষা বাংলার জন্য আত্মত্যাগকারী বীর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)। শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানোর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজেসি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—দৈনিক আজকের মানব সময় পত্রিকার সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাহার, বিজেসি’র যুগ্ম মহাসচিব মোঃ আমিনুল ইসলাম, দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক মোঃ হায়দার আলী, নির্বাহী সদস্য মোঃ ওমর ফারুক, চট্টগ্রাম প্রতিনিধি মোঃ রুবেল হোসেন, সিনিয়র রিপোর্টার মোঃ আসাদুল ইসলাম আসাদ এবং ফটোসাংবাদিক মোঃ নুর নবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত সময় বক্তারা বলেন, ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার আদায়ের সংগ্রাম ছিল না; এটি ছিল বাঙালির আত্মমর্যাদা ও স্বাধিকার চেতনার সূচনা। তারা একুশের চেতনাকে ধারণ করে বাংলা ভাষার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে এবং জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেন।

প্রত্যেক বছরের মতো এ বছরও শহীদ মিনারে মানুষের উপস্থিতি ছিল গভীর শ্রদ্ধা ও আবেগময়। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের প্রাঙ্গণ, নতুন প্রজন্ম নীরবতা, প্রার্থনা ও শপথের মাধ্যমে স্মরণ করে ভাষা শহীদদের অবদান। বিজেসি’র নেতৃবৃন্দ একুশের চেতনা ধারণ করে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে

একুশের প্রথম প্রহরে বিজেসি’র ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি

Update Time : ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬