গাজীপুর , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
আনোয়ারায় চীনা শিল্পাঞ্চল, এক লাখ কর্মসংস্থানের নতুন সম্ভাবনা স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযানে ক্লোজড তত্ত্বাবধায়ক নোয়াখালীতে ময়মনসিংহে টিসিবি স্মার্ট কার্ড বিতরণ, সুবিধা পেল ১৮৯০ পরিবার বৃষ্টিতে কালিয়াকৈরের হরতকীতলা আমতলায় ভয়াবহ জলাবদ্ধতা টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০,৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স সভা, ধূমপান রোধে কঠোর নির্দেশ গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ এভারকেয়ার হাসপাতালে এমপি মতিনের স্ত্রীর খোঁজ নিলেন অধ্যাপক নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ২ গ্রেফতার দোয়ারাবাজারে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন, কৃষি উন্নয়নে নতুন দিগন্ত

ধানমন্ডি জোড়া খুন: গৃহকর্মী সুরভীর ফাঁসির রায়, বাচ্চু মিয়া খালাস

  • Reporter Name
  • Update Time : ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫ Time View

ঢাকা, বিশেষ সংবাদদাতা:

রাজধানীর ধানমন্ডিতে ছয় বছর আগে ঘটে যাওয়া জোড়া খুনের ঘটনায় এক গৃহকর্মীকে মৃত্যুদণ্ড ও অপরকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহিদা আক্তার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহফুজ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন গৃহকর্মী সুরভী আক্তার নাহিদ। অপর গৃহকর্মী বাচ্চু মিয়া অভিযোগ থেকে খালাস পান। রায় ঘোষণার পর বাচ্চু মিয়া আদালত কক্ষে কান্নায় ভেঙে পড়েন।

মামলার পটভূমি

২০১৯ সালের ১ নভেম্বর রাতে শিল্পপতি কাজী মনির উদ্দিন তারিম–এর শাশুড়ি আফরোজা বেগম (৬৫) এবং গৃহকর্মী দিতি (১৮)–এর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তারা ধানমন্ডির ‘লোবেলিয়া হাউজ’ নামে একটি ভবনের পঞ্চম তলায় থাকতেন।

আফরোজা বেগমের মেয়ে দিলরুবা সুলতানা রুবা দুই দিন পর হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত ও বিচার

২০২২ সালের ১ ফেব্রুয়ারি পিবিআই–এর তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১১ অক্টোবর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

বিচার চলাকালে ৩২ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অভিযোগপত্র ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত একজনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন এবং অপরজনকে খালাস দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আনোয়ারায় চীনা শিল্পাঞ্চল, এক লাখ কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

ধানমন্ডি জোড়া খুন: গৃহকর্মী সুরভীর ফাঁসির রায়, বাচ্চু মিয়া খালাস

Update Time : ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬