গাজীপুর , বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা গাজীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা শওকত হোসেন সরকারের গাজীপুর মহানগরবাসীকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। গাজীপুর ১৮নং ওয়ার্ড প্রার্থী মনিরুজ্জামানের ঈদ শুভেচ্ছা গাজীপুরবাসীকে ঈদ শুভেচ্ছা ও নিরাপদ যাত্রার আহ্বান চট্টগ্রামে জমজমাট ঈদের কেনাকাটা, টুপি ও নতুন নোটে আগ্রহ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও ড্রেন-খাল পরিষ্কার অভিযান শুরু পাঁচবিবিতে পুকুরে বিষে মাছ নিধন, চাষির ১০ লাখ টাকার ক্ষতি পীরগঞ্জে আকস্মিক বৃষ্টিতে কৃষকের ফসল নষ্ট, বিপাকে ক্ষুদ্র চাষি ঈদ শুভেচ্ছায় লিটন খান, গড়তে চান মাদকমুক্ত ৫ নং ওয়ার্ড
ভোটের হাওয়া
পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি শহরের মতো গ্রাম গড়ার অঙ্গীকার আলা উদ্দিনের শ্রীপুরে মাওনা–উজিলাব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন নকলায় এমপির সাথে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নেতাদের সাক্ষাৎ চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল

সালথা উপজেলায় শক্ত অবস্থানে সেনাবাহিনী, দেশীয় অস্ত্র উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ Time View

সালথা (ফরিদপুর), প্রতিবেদক:

ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ রামকান্তপুর ও নারানদিয়া বাজার এলাকায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যৌথ অভিযানে সংঘর্ষে ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুত করা বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে রাজনৈতিক ও স্থানীয় পক্ষগুলোর মধ্যে উত্তেজনা এবং দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজনৈতিক দল ও শান্তিকামী জনপ্রতিনিধিরা চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়।

পরবর্তীতে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সালথা আর্মি ক্যাম্পের উদ্যোগে স্থানীয় পুলিশের সহযোগিতায় দিন ও রাতব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন কয়েকটি গ্রামে ব্যাপক তল্লাশি চালানো হয়। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা না গেলেও তাদের বাড়ি থেকে ঢাল, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। উপজেলায় যেকোনো ধরনের সহিংসতা ও অরাজকতা প্রতিরোধে কঠোর অবস্থান বজায় রাখা হবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, দাঙ্গা বা অরাজকতা সৃষ্টিকারীদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঈদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন | মাতৃজগত পরিবারের বার্তা

সালথা উপজেলায় শক্ত অবস্থানে সেনাবাহিনী, দেশীয় অস্ত্র উদ্ধার

Update Time : ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬