গাজীপুর , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

নরসিংদীতে বিপুল পরিমাণ তাজা গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ দুইজন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ Time View

সাংবাদিক মোঃ মোতালেব হোসেন

নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ তাজা পিস্তলের গুলি, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের উত্তর বাগহাটা গ্রামের জাকির মিয়া ও কাউসার মিয়া।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল উত্তর বাগহাটা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাকির মিয়া এবং কাউসার মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় যৌথ বাহিনী।

এ সময় তাদের কাছ থেকে ১৪৯ রাউন্ড তাজা পিস্তলের গুলি, ১ হাজার ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৯ লাখ ৬ হাজার ৯৬০ টাকা, ১০টি মোবাইল ফোন এবং ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে একই থানায় একাধিক অস্ত্র ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলেও জানান তিনি।

পুলিশ আরও জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

নরসিংদীতে বিপুল পরিমাণ তাজা গুলি, ইয়াবা ও নগদ টাকাসহ দুইজন গ্রেফতার

Update Time : ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬