গাজীপুর , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

আলীপুরা ঘটনার আপডেট: হামলার অভিযোগ ও পাল্টা দাবি, প্রশাসনের বক্তব্য

  • Reporter Name
  • Update Time : ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৬ Time View

সাংবাদিক মোঃ মোতালেব হোসেন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলীপুরায় সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। এ ঘটনায় হামলার অভিযোগ, পাল্টা বক্তব্য এবং প্রশাসনের মন্তব্য পাওয়া গেছে।

গজারিয়া উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী সদস্য সচিব আব্দুর রহমান শফিক অভিযোগ করে বলেন, তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এ হামলায় তিনি নিজে, অধ্যাপক শফিক শিকদারসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানান। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে অভিযোগটি অস্বীকার করেছেন কামরুজ্জামান রতনের সমর্থক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক। তিনি বলেন, “আমরা জানতে পেরেছি, তারা এলাকায় কালো টাকা বিতরণের সময় সাধারণ মানুষের হাতে ধরা পড়ে। এ সময় উত্তেজিত জনতা তাদের ধাওয়া দেয়। এই ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়।”

এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে গিয়ে দেখা যায়, প্রতিপক্ষের ধাওয়ায় কয়েকজন ব্যক্তি একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। পরে তাদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করা হয়। তাদের মারধর করা হয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।”

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

আলীপুরা ঘটনার আপডেট: হামলার অভিযোগ ও পাল্টা দাবি, প্রশাসনের বক্তব্য

Update Time : ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬