গাজীপুর , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ভোররাতে লাগা আগুনে বেকারি পুড়ে ছাই, অভিযোগে আটক ১ ।

  • Reporter Name
  • Update Time : ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৭ Time View

ভোররাতে লাগা আগুনে বেকারি পুড়ে ছাই, অভিযোগে আটক ১ 

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুরে একটি বেকারিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে বেকারির মালামালসহ যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে।

আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে উপজেলার শ্রীপুর রেলস্টেশনের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

যৌথ মালিকানার বেকারিটি স্থানীয় পর্যায়ে ভোগ্যপণ্য সরবরাহ করতো। এ ঘটনায় অগ্নিসংযোগকারী সন্দেহে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বেকারি মালিক পক্ষের লোকজন ও স্থানীয়রা। ওই ব্যক্তির নাম জানা যায়নি।

বেকারির কর্মচারী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর রাতে হঠাৎ বেকারির পূর্ব কোনা থেকে আগুন লাগে। আগুন লাগার পর ভেতরে থাকা শ্রমিকরা দৌড়ে বের হয়ে যায়। তাদের ডাকাডাকিতে সেখানে আশপাশের বাসিন্দারা উপস্থিত হন। নিজেরা আগুন নেভাতে চেষ্টা চালান। একই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তাঁরা জানান, আগুনে বেকারির ভেতরে সবকিছু পুড়ে গেছে। তবে দ্রুত লোকজন বেড় হয়ে যাওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি। 

বেকারির মালিক পক্ষের একজন রফিকুল ইসলাম রকি বলেন, তাঁরা মনে করেন এটি সহিংসতা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য পাওয়া যাবে। তবে, তার নাম পরিচয় জানতে পারিনি।

শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. খাইরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুটি ইউনিট ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাছির আহমেদ সাংবাদিককে বলেন, একজনকে লোকজন আটক করে পুলিশে দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

ভোররাতে লাগা আগুনে বেকারি পুড়ে ছাই, অভিযোগে আটক ১ ।

Update Time : ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬