গাজীপুর , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

বিএনপি সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী,সকল ষড়যন্ত্র রুখে দিবে বাংলার জনগণ – আমিনুল হক

  • Reporter Name
  • Update Time : ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ২৮ Time View

মোঃ রেজাউল করিম (লিটন) স্টাফ রিপোর্টার।

আজ২৯শে জানুয়ারি বৃহস্পতিবার সকালে মিরপুর ৬ নম্বর ট ব্লকের বস্তি এলাকা থেকে অষ্টম দিনের নির্বাচনী প্রচারনায় দলের নেতা কর্মী ও জনগনকে নিয়ে যাত্রা শুরু করেন। গতকাল শেরপুরে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। 

 গণসংযোগকালে তিনি এই ঘটনার কথা উল্লেখ করে সব দলের নেতাকর্মী ও সমর্থকদের সর্বোচ্চ সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

আমিনুল হক বলেন, “সহনশীলতা দেখানো এখন আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশনা রয়েছে যে, আমরা দীর্ঘ ১৭ বছর অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সাথে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংগ্রাম করেছি। শেরপুরের মতো বিচ্ছিন্ন ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আমাদের এই দীর্ঘ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ না করে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা চাই একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে জনগণের রায়ে সরকার প্রতিষ্ঠিত হবে।”

গণসংযোগকালে মিরপুরের স্থানীয় বাসিন্দারা আমিনুল হককে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি প্রতিপক্ষ ও জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে বলেন, “একটি পক্ষ শুরু থেকেই মিথ্যাচার ও ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা একসময় ঘরে ঘরে জান্নাতের টিকিট বিক্রির কথা বলে প্রতারণা করত, যা মানুষ এখন আর বিশ্বাস করে না। কারণ জান্নাত দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ।”

আমিনুল হক আরও অভিযোগ করেন, পরাজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষ এখন ঘরে ঘরে গিয়ে ভোটারদের এনআইডি ও বিকাশের তথ্য সংগ্রহ করে নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “তারা যদি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হতো, তবে এনআইডি বা বিকাশের নম্বর নেওয়ার প্রয়োজন হতো না। ইতিমধ্যে তাদের অনেকে অস্ত্রসহ ধরা পড়েছে, যা অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রমাণ দেয়।”

তরুণ ভোটারদের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, বিএনপিই একমাত্র দল যারা আগামী প্রজন্মের শিক্ষা ও কর্মসংস্থানের আধুনিক পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছে। আগামী ১২ তারিখ একটি সুষ্ঠু নির্বাচন হলে দেশের সচেতন জনগণ ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

বিএনপি সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী,সকল ষড়যন্ত্র রুখে দিবে বাংলার জনগণ – আমিনুল হক

Update Time : ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬