গাজীপুর , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০,৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স সভা, ধূমপান রোধে কঠোর নির্দেশ গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ এভারকেয়ার হাসপাতালে এমপি মতিনের স্ত্রীর খোঁজ নিলেন অধ্যাপক নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ২ গ্রেফতার দোয়ারাবাজারে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন, কৃষি উন্নয়নে নতুন দিগন্ত বিদায় সংবর্ধনায় আবেগঘন বিদায় নিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার নির্দেশে ৩৮ সরকারি গাছ কাটা অভিযোগ মোঃ জাকির হোসেন সুন্দরবন ইউনিয়নে চেয়ারম্যান পদে জনসমর্থনে শীর্ষে সাভারে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধে মানববন্ধন, পুনর্বহালের দাবি

মিরসরাইয়ে নুরুল গনী ইসলামিক একাডেমির অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৮২ Time View

মিরসরাইয়ে নুরুল গনী ইসলামিক একাডেমির অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বাচ্ছু পাটোয়ারী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নুরুল গনী ইসলামিক একাডেমির অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক ও অত্র এলাকার কৃতী সন্তান দিদারুল আলম শামীম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, নুরুল গনী ইসলামিক একাডেমি শুধু একটি নূরানী মাদ্রাসা নয়, বরং কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শ মানুষ গড়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নৈতিকতা, আদব-আখলাক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ের মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তুলতে এই প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি সমাজের শিক্ষানুরাগী ব্যক্তি, বিত্তবান, অভিভাবক ও সর্বস্তরের মুসলমানদের প্রতি মাদ্রাসার সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের সহায়তায় সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, “দ্বীনি শিক্ষায় বিনিয়োগ সদকায়ে জারিয়া হিসেবে পরকালে মুক্তির অন্যতম মাধ্যম হতে পারে।”
বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় ও ধর্মীয় মূল্যবোধের সংকট নিরসনে নূরানী মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে সম্মিলিত উদ্যোগ ও সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

বক্তব্যের শেষাংশে তিনি মাহফিল বাস্তবায়নে সহযোগিতাকারী ওলামায়ে কেরাম, দাঈ, মুসল্লি, দাতা সদস্য এবং আয়োজক কমিটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নুরুল গনী ইসলামিক একাডেমির উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০,৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার

মিরসরাইয়ে নুরুল গনী ইসলামিক একাডেমির অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬