গাজীপুর , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান: দুই ডাকাত গ্রেপ্তার, বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৩১ Time View

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান দুই ডাকাত গ্রেপ্তার বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান: দুই ডাকাত গ্রেপ্তার, বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

জামাল উদ্দীন | কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) ভোর রাতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গ্রিল কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উখিয়ার ঘোনা এলাকার মৃত শফি আলমের ছেলে মেহেদী হাসান (২০) এবং একই এলাকার বাদশা মিয়ার ছেলে জসিম উদ্দিন (২২)।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাসের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোর আনুমানিক ৩টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের লামার পাড়া এলাকার চেয়ারম্যান বাড়ির পশ্চিমে মসজিদ পুকুর পাড়ে ১০–১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি দল দ্রুত সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মেহেদী হাসান ও জসিম উদ্দিনকে আটক করা হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া ১টি লম্বা কিরিচ, ২টি ছুরি, ২টি দা, ২টি লোহার হাতুড়ি, ১টি দুইমুখো চাইনিজ কুড়াল, ১টি তালা ও গ্রিল কাটার যন্ত্র (কাটার), ৩টি প্লাস এবং ১টি চেইনযুক্ত লোহার বিশেষ যন্ত্র জব্দ করা হয়।

এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান: দুই ডাকাত গ্রেপ্তার, বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

Update Time : ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬