গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন মাওলানা মোবারক হোসাইন, বললেন—‘জনগণের ভালোবাসায় আমি চিরঋণী’

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৮৬ Time View

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন মাওলানা মোবারক হোসাইন, বললেন—‘জনগণের ভালোবাসায় আমি চিরঋণী’

জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া, ২০ জানুয়ারি ২০২৬:

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মো. মোবারক হোসাইন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

প্রার্থিতা প্রত্যাহারের পর সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে দেওয়া এক আবেগঘন বিবৃতিতে মাওলানা মোবারক হোসাইন বলেন,

“আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আজ আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। এই সিদ্ধান্তের ফলে একটি বড় দায়িত্ব ও জবাবদিহিতা থেকে নিজেকে কিছুটা মুক্ত মনে করছি।”

নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,

“সরাইল ও আশুগঞ্জ উপজেলাসহ চন্দুরা ও বুধন্তি ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে যে অভূতপূর্ব ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তাতে আমি চিরঋণী। আমি বিশ্বাস করি, এই ভালোবাসা ছিল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনাদের এই অকৃত্রিম স্নেহ ও সমর্থন আমার জীবনের অন্যতম বড় শক্তি।”

ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি আরও বলেন,

“আপনাদের ভালোবাসায় আমি অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকব। ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। পদ-পদবির ঊর্ধ্বে থেকে আজীবন জনগণের সেবা ও ভালোবাসার মধ্যেই থাকতে চাই।”

উল্লেখ্য, মাওলানা মোবারক হোসাইন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন। তার নিজস্ব একটি শক্তিশালী ভোটব্যাংক এবং আলেম সমাজের ব্যাপক সমর্থন রয়েছে। শেষ মুহূর্তে তার সরে দাঁড়ানোর ঘটনায় সরাইল–আশুগঞ্জ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার সমর্থক ভোটাররা কোন প্রার্থীর দিকে ঝুঁকবেন, তার ওপরই এই আসনের চূড়ান্ত ফলাফল অনেকাংশে নির্ভর করবে।

বিবৃতি শেষে মাওলানা মোবারক হোসাইন সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ করেন। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন মাওলানা মোবারক হোসাইন, বললেন—‘জনগণের ভালোবাসায় আমি চিরঋণী’

Update Time : ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬