গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

এলপিজি নিয়ে সুখবর দিল সরকার, আমদানির অনুমতি পেল বিপিসি

  • Reporter Name
  • Update Time : ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৩১ Time View

এলপিজি নিয়ে সুখবর দিল সরকার, আমদানির অনুমতি পেল বিপিসি

বিশেষ প্রতিনিধ

বাজারে এলপিজির মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট মোকাবিলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির এই অনুমতি দেওয়া হয়েছে বলে রোববার (১৮ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, “বিপিসিকে জিটুজি ব্যবস্থায় এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে।”

তিনি আরও জানান, এলপিজি আমদানির কার্যক্রম দ্রুত শুরু করতে বিপিসির চেয়ারম্যানকে ইতোমধ্যে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হচ্ছে।

এর আগে দেশে এলপিজির সংকট তীব্র আকার ধারণ করলে গত ১০ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব বরাবর আমদানির অনুমতি চেয়ে চিঠি দেয় বিপিসি। চিঠিতে উল্লেখ করা হয়, দেশের এলপিজি বাজার পুরোপুরি বেসরকারি খাতনির্ভর হওয়ায় সংকটকালীন সময়ে সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত।

বিপিসির ওই আবেদনের প্রেক্ষিতেই সরকার এবার এলপিজি আমদানির নীতিগত অনুমোদন দিল। সংশ্লিষ্টদের আশা, এই সিদ্ধান্তের ফলে বাজারে সরবরাহ স্বাভাবিক হবে এবং কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি পর্যায়ে এলপিজি আমদানির উদ্যোগ বাজারে প্রতিযোগিতা বাড়াবে এবং ভোক্তাদের জন্য স্বস্তি বয়ে আনবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

এলপিজি নিয়ে সুখবর দিল সরকার, আমদানির অনুমতি পেল বিপিসি

Update Time : ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬