গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি

  • Reporter Name
  • Update Time : ৪ ঘন্টা আগে
  • ১৯ Time View

এম ডি ফারুক মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমির মালিকানা ও সীমানা নির্ধারণকে কেন্দ্র করে রমজান আলী নামে এক সৌদি আরব প্রবাসীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, পূর্ব সোনাপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে সিদ্দিক মিয়া দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষের জমি জোরপূর্বক দখল করে ভোগ করছেন। একই গ্রামের হযরত আলীর ছেলে রমজান আলী দীর্ঘদিন সৌদি আরবে থাকার সুযোগে চেলা নদীর তীরবর্তী তার জমিও দখল করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

স্থানীয়দের দাবি, নিজের জমি অন্যরা ভোগ করছেন এমন খবর পেয়ে গত ৮ সেপ্টেম্বর সৌদি আরব থেকে দেশে ফেরেন রমজান আলী। পরদিন ৯ সেপ্টেম্বর সকালে তিনি জমির বিষয়টি নিয়ে সিদ্দিক মিয়াকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সিদ্দিক মিয়া ও তাজউদ্দীনের নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, হামলার সময় রমজান আলীকে বাড়িতে ফেলে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ছাড়া ওইদিন বিকেলে রমজান আলীর অনুপস্থিতিতে তার বসতঘরে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, সময়মতো আশপাশের মানুষ এগিয়ে না এলে রমজান আলী আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারতেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন পূর্ব সোনাপুর গ্রামের ছেনু মিয়া, আমির হামজা, আমির জায়েদ, বসুর উদ্দিন, আ. আলী, সাহিদ মিয়া, শামিম মিয়া, সুমন সিকদার, রেজিয়া বেগম ও ওসি বিবি।

বক্তারা আরও অভিযোগ করেন, সিদ্দিক মিয়া ও তাজউদ্দীনের প্রভাব ও অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ। জমি নিয়ে কেউ আপত্তি জানালে দলবল নিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে রমজান আলীর জমির মালিকানা ও সীমানা নিয়ে সৃষ্ট বিরোধ সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে নিষ্পত্তির দাবি জানান তারা।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি

Update Time : ৪ ঘন্টা আগে