গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু

  • Reporter Name
  • Update Time : ২ ঘন্টা আগে
  • ২০ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে গফরগাঁও পৌর এলাকা ও ইউনিয়ন পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। মশার প্রজননস্থল চিহ্নিত করে তা দ্রুত ধ্বংস করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এর জন্য সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বাড়ি, দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে গফরগাঁও পৌর এলাকার বিভিন্ন স্থানে গফরগাঁও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। মশার প্রজননস্থল ধ্বংস এবং সম্ভাব্য ডেঙ্গু ঝুঁকি কমাতে এসব কার্যক্রম আরও জোরদার করার কথা জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী তিন মাস পর্যন্ত এ বিশেষ অভিযান চলমান থাকবে। এর পাশাপাশি প্রতিদিন নিয়মিতভাবে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের ওষুধ ছিটানোর কার্যক্রমও চলবে।

পৌরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বাড়ির আশপাশে কোনো অবস্থাতেই পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, নির্মাণাধীন স্থাপনা কিংবা অন্য কোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।

এ সময় প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত একদিন এক ঘণ্টা সময় দিয়ে নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার করার আহ্বান জানানো হয়। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখলে মশার প্রজননস্থল কমবে এবং ডেঙ্গুর ঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব হবে।

প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে কাজ করলে গফরগাঁওকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা সম্ভব বলে সংশ্লিষ্টরা মনে করেন।

আসুন, সবাই মিলে বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখি। ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করি। সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলি ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন গফরগাঁও।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু

Update Time : ২ ঘন্টা আগে