গাজীপুর , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

সাংবাদিকের ওপর হামলায় দুই আসামি গ্রেপ্তার, মানববন্ধন অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২৬
  • ৩৫ Time View

শামীম মীর গৌরনদী প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশ দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে হামলার প্রতিবাদে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জানা গেছে, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের সময় পত্রিকার স্থানীয় প্রতিনিধি এস এম জুলফিকার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সবুজ হাওলাদার ও ফারুক হোসেনকে সোমবার (৩ আগস্ট) পুলিশ গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে গৌরনদী প্রেসক্লাব পূর্বঘোষিত পাঁচ দিনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। কর্মসূচিতে সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সচেতন নাগরিকেরা অংশ নেন।

প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, মো. হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা, কাজী আল-আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব সদস্য বিএম বেলাল।

বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত। তাই মামলার সব এজাহারভুক্ত আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ৪ আগস্ট বিক্ষোভ মিছিল, ৫ আগস্ট থানার সামনে বিক্ষোভ সমাবেশ, ৬ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং ৭ আগস্ট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

সংবাদ সূত্রে আরও জানা যায়, হামলার ঘটনায় অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, যানবাহন চুরি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে চূড়ান্তভাবে কিছু প্রমাণিত হয়নি।

উল্লেখ্য, ২ আগস্ট বিকেলে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় এক মোটর মেকানিককে কুপিয়ে আহত করার খবর সংগ্রহ করতে গেলে এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে মারধর করে গুরুতর আহত করেন। পরে এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানিয়েছেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

সাংবাদিকের ওপর হামলায় দুই আসামি গ্রেপ্তার, মানববন্ধন অনুষ্ঠিত

Update Time : ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ আগস্ট ২০২৬