গাজীপুর , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

হারাগাছে নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ আগস্ট ২০২৬
  • ৮১ Time View

রংপুর প্রতিনিধি:

রংপুর মহানগরীর হারাগাছ এলাকায় এক নারীর হারাগাছে নগ্ন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরিফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-এ মামলা দায়ের করা হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে রংপুর মহানগরীর হারাগাছ মেট্রোপলিটন থানাধীন চাঁন্দকুটি তেলিটারী গ্রামে নিজ বাড়ি থেকে আরিফুল ইসলামকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আলা মিয়ার ছেলে।

হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, গত ১২ জুলাই অভিযুক্ত ব্যক্তি তার প্রতিবেশী এক নারীকে ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে অর্থ দাবি করেন। পরিবারের সম্মান ও সামাজিক মর্যাদা রক্ষার কথা বিবেচনা করে ভুক্তভোগী অর্থ দিতে রাজি হন।

তবে অভিযোগ অনুযায়ী, গত ২৪ জুলাই অভিযুক্ত ব্যক্তি প্রতিশ্রুতি ভঙ্গ করে ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন। এতে ভুক্তভোগী ও তার পরিবারের সামাজিকভাবে ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী নারী শনিবার হারাগাছ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা যাচাইয়ের কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসআই রুহুল আমিন আরও জানান, ভুক্তভোগীর মর্যাদাহানি, ভয়ভীতি প্রদর্শন, সুবিধা আদায়ের চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফি ছড়িয়ে গণ-উপদ্রব সৃষ্টির অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় পাঠানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়া একটি গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং অনলাইনে হয়রানির শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

হারাগাছে নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

Update Time : ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ আগস্ট ২০২৬