গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

চট্টগ্রাম কাস্টমসের অকশন শেডে আগুন, তদন্ত কমিটি গঠন

  • Reporter Name
  • Update Time : ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৪৫ Time View

কায়সার আশ্রাফী, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম কাস্টমসে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাস্টমসের অকশন (নিলাম) শেডে শনিবার সকাল পৌনে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর আগুন লাগার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অকশন শেডে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সময়মতো অভিযান পরিচালনার ফলে আগুন আশপাশের অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়তে পারেনি। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, কাস্টমসের অকশন শেডে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে।

এদিকে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন জানান, চট্টগ্রাম কাস্টমসে আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের জন্য ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে যুগ্ম কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসনকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমকে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সহকারী কমিশনার মো. রাসেল আহমেদ, রাজস্ব কর্মকর্তা মো. তানবীন ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একজন প্রতিনিধি এবং চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মনোনীত একজন প্রতিনিধি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে আগুন লাগার কারণ, নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

চট্টগ্রাম কাস্টমসের অকশন শেডে আগুন, তদন্ত কমিটি গঠন

Update Time : ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬