গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

আপনাদের সন্তান ও ভাই হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিন: আজিজুল বারী

  • Reporter Name
  • Update Time : ০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৩৩ Time View

আপনাদের সন্তান ও ভাই হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিন: আজিজুল বারী হেলাল

স্টাফ রিপোর্টার

খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে বিএনপির কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সমাজের সব স্তরের মানুষের ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং ধর্মগুরুদের জন্য ভাতা চালু করা হবে। চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন—একটি সমাজ বা রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে প্রয়োজন সঠিক, ন্যায়নিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব।

আজিজুল বারী হেলাল বলেন, নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়; নেতৃত্ব মানে সম্প্রীতি রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি সনাতন ধর্মের দর্শন ‘বসুধৈব কুটুম্বকম’-এর কথা উল্লেখ করে বলেন, সমগ্র বিশ্ব এক পরিবার—এই আদর্শ ধারণ করেই সমাজ গড়ে তুলতে হবে, যেখানে থাকবে সহমর্মিতা ও ঐক্য, বিভেদ নয়।

তিনি আরও বলেন, বিগত সময়ে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছিল। তবে ইতিহাস সাক্ষী—অন্যায় কখনো স্থায়ী হয় না। এখন সময় এসেছে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার।

আজিজুল বারী হেলাল বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। কারণ শান্তিপূর্ণ সমাজ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়—এটাই মানবিক রাজনীতি।

আগামী ১২ তারিখের নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা যদি আমাকে আপনাদের এলাকার সন্তান ও ভাই হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেন, তাহলে আমি কথা দিচ্ছি—এই এলাকার উন্নয়নে কোনো বৈষম্য থাকবে না।”

যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিশেষ করে সেনের বাজার ঘাটের দীর্ঘদিনের দুরবস্থা সম্পর্কে তিনি অবগত। জনগণের সহযোগিতা পেলে সেনের বাজার ঘাটকে একটি উন্নত, নিরাপদ ও কার্যকর ঘাট হিসেবে গড়ে তোলা হবে, যা এলাকার অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়নের রাজাপুরে খুলনা সেবাশ্রম প্রাঙ্গণে আইচগাতী ইউনিয়ন সনাতনী মতুয়া সংঘ আয়োজিত মতুয়া মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে খুলনা সেবাশ্রম প্রণব মঠের অধ্যক্ষ স্বামী বিপ্রানন্দজী মহারাজ সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন খুলনা জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমোডর বিপন কুমার সাহা, খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনু এবং রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন।

এছাড়া অ্যাডভোকেট মনিশংকর নাগ ও লিটন বিশ্বাস খোকনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা শেখ আবু সাঈদ, খুলনা জেলা পূজা পরিষদের নেতা ইন্দ্রজিত চক্রবর্তী, সমাজসেবক গৌর সুন্দর মণ্ডল, গৌতম সাহা, প্রশান্ত কুমার দে, শংকর দেবনাথসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

আপনাদের সন্তান ও ভাই হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিন: আজিজুল বারী

Update Time : ০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬