গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

  • Reporter Name
  • Update Time : ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৭১ Time View

সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার ভারতীয় মদ, গাঁজা ও চশমা জব্দ

স্বপন রবি দাশ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ, গাঁজা ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর সদস্যরা চিমটিবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৫টার দিকে চিমটিবিল বিওপির একটি বিশেষ টহলদল চুনারুঘাট উপজেলার আমু চা-বাগানের ডান্ডা গেইট এলাকায় টহল পরিচালনা করে। এ সময় ভারতীয় সীমান্তের দিক থেকে কয়েকজন চোরাকারবারী বস্তা বহন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের থামানোর উদ্যোগ নেন। এতে চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে ৩৬ বোতল ভারতীয় মদ, ১০ কেজি গাঁজা এবং বিপুল পরিমাণ ভারতীয় চশমা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এবং জব্দকৃত চশমাগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

৫৫ বিজিবির অধিনায়ক বলেন,

“সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদারে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

Update Time : ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬