গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

৯ম পে-স্কেলের দাবিতে হিলি রেলস্টেশনে রেল কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ Time View

লি (দিনাজপুর) প্রতিনিধি:

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের হিলি রেলস্টেশনে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ রেলওয়ের কর্মচারীরা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত “৯ম পে-স্কেল না দিলে ঘুরবে না ট্রেনের চাকা”—এই স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়। কর্মবিরতির ফলে ওই সময় রেলস্টেশনের দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।

কর্মবিরতিতে অংশ নেওয়া রেল কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপেক্ষিত হয়ে আসছে। বারবার দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছেন।

বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী এসোসিয়েশনের হিলি শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, “দীর্ঘ সময় ধরে ৯ম পে-স্কেলসহ আমাদের বিভিন্ন দাবি বাস্তবায়ন হয়নি। দ্রুত এসব দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

একই সংগঠনের হিলি শাখার সভাপতি আব্দুল ওহাব বলেন, “রেল কর্মচারীরা দেশের যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার। অবিলম্বে ৯ম পে-স্কেল কার্যকর না করা হলে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

এ বিষয়ে হিলি রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী বলেন, সরকারি নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর পে-স্কেল বাস্তবায়নের কথা থাকলেও ২০১৫ সালের পর থেকে রেল কর্মচারীদের জন্য কোনো নতুন পে-স্কেল কার্যকর হয়নি। এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েকগুণ বেড়ে গেলেও বেতন অপরিবর্তিত থাকায় কর্মচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

৯ম পে-স্কেলের দাবিতে হিলি রেলস্টেশনে রেল কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি

Update Time : ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬