গাজীপুর , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

৫ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট ও বিপুল সরঞ্জাম উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৫২ Time View

মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার:

গাজীপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১) একটি জাল টাকার কারখানায় অভিযান চালিয়ে ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। অভিযানে ৫ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

২৬ জানুয়ারি দিবাগত রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার ‘খোকন ভিলা’ নামক ৫ তলা ভবনের ৫ম তলায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন:

গাজীপুর জেলার দত্তপাড়া গ্রামের আরিফ রায়হান (৩১),

গাইবান্ধা জেলার শক্তিপুর বাজার এলাকার মোঃ রুবেল মিয়া (৩৩),

ময়মনসিংহ জেলার হাতিম এলাকার মোঃ জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)।

অভিযানে আসামিদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে:

৫ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট,

৪টি প্রিন্টার, ৩টি ল্যাপটপ, ১টি পেপার কাটার মেশিন, স্ক্যানার, লেমিনেটিং মেশিন ও পেপার বাইন্ডার মেশিন,

বিভিন্ন রঙের ১৫টি প্রিন্টারের কালি, ১০ রীম বিশেষ কাগজ, স্ক্রিন ফ্রেম, কেমিক্যাল, স্পিরিট ও আঠাসহ অন্যান্য উপকরণ,

নগদ ১৯০০ টাকা এবং কিছু ইলেকট্রনিক ডিভাইস।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে একে অপরের সাথে যোগসাজশ করে জাল নোট বাজারে ছড়িয়ে আসছিল। আসন্ন রোজা, ঈদ ও পূজাকে কেন্দ্র করে তারা বড় পরিসরে জাল নোট সরবরাহের পরিকল্পনা করছিল।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ‘বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪’ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

৫ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট ও বিপুল সরঞ্জাম উদ্ধার

Update Time : ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬