গাজীপুর , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

৫০০ নয়, মাত্র ১০–১৫ জন বিএনপিতে যোগ দিয়েছেন: দাবি জেলা জাতীয় পার্টি সভাপতির

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৭ Time View

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় পার্টি থেকে বিএনপিতে ৫০০ নেতাকর্মী যোগদানের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ সরোয়ার হোসেন শাহীন। তার দাবি, সর্বোচ্চ ১০ থেকে ১৫ জন নেতাকর্মী দল পরিবর্তন করেছেন এবং এতে আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ফুলছড়ি উপজেলার কালির বাজারে জাতীয় পার্টির মহাসচিবের বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

শাহীন বলেন, “আতাউর রহমান সরকার আতার নেতৃত্বে ৫০০ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিয়েছেন—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ অসত্য। আতার নিজ ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকও বিএনপিতে যোগ দেননি। তিনি নিজেও কাউকে নিতে পারেননি। মাত্র ১০ থেকে ১৫ জন আত্মীয়-স্বজন ও অনুসারী বিএনপিতে যোগ দিয়েছেন।”

তিনি আরও অভিযোগ করেন, “নিজেকে বড় করে উপস্থাপন করতেই আতা মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করিয়েছেন।”

জেলা জাতীয় পার্টির সভাপতি বলেন, আতা দল ছাড়ার পর জাতীয় পার্টি আরও চাঙা হয়েছে। দীর্ঘদিন ধরে তার নিয়ন্ত্রণে থাকা একটি অংশ এখন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হয়ে উঠেছে। “গতকাল থেকেই তারা মাঠে নেমেছে এবং দলকে সুসংগঠিত করতে কাজ শুরু করেছে,” যোগ করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

৫০০ নয়, মাত্র ১০–১৫ জন বিএনপিতে যোগ দিয়েছেন: দাবি জেলা জাতীয় পার্টি সভাপতির

Update Time : ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬