গাজীপুর , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বৃষ্টিতে কালিয়াকৈরের হরতকীতলা আমতলায় ভয়াবহ জলাবদ্ধতা টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০,৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স সভা, ধূমপান রোধে কঠোর নির্দেশ গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ এভারকেয়ার হাসপাতালে এমপি মতিনের স্ত্রীর খোঁজ নিলেন অধ্যাপক নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ২ গ্রেফতার দোয়ারাবাজারে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন, কৃষি উন্নয়নে নতুন দিগন্ত বিদায় সংবর্ধনায় আবেগঘন বিদায় নিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার নির্দেশে ৩৮ সরকারি গাছ কাটা অভিযোগ মোঃ জাকির হোসেন সুন্দরবন ইউনিয়নে চেয়ারম্যান পদে জনসমর্থনে শীর্ষে

হবিগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২৫ Time View

হবিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সাংবাদিক মোঃ মোতালেব হোসেন ভ্রাম্যমান প্রতিনিধ 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শামীম মিয়া (৩২)। এ সময় তার কাছ থেকে ৩২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা এনায়েতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক পরিবহনের প্রস্তুতিকালে মো. শামীম মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ৩২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শামীম ওই গ্রামের বাসিন্দা রঙ্গু মিয়ার ছেলে।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা পুলিশের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

বৃষ্টিতে কালিয়াকৈরের হরতকীতলা আমতলায় ভয়াবহ জলাবদ্ধতা

হবিগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ কারবারি আটক

Update Time : ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬