গাজীপুর , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বৃষ্টিতে কালিয়াকৈরের হরতকীতলা আমতলায় ভয়াবহ জলাবদ্ধতা টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০,৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স সভা, ধূমপান রোধে কঠোর নির্দেশ গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ এভারকেয়ার হাসপাতালে এমপি মতিনের স্ত্রীর খোঁজ নিলেন অধ্যাপক নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ২ গ্রেফতার দোয়ারাবাজারে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন, কৃষি উন্নয়নে নতুন দিগন্ত বিদায় সংবর্ধনায় আবেগঘন বিদায় নিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার নির্দেশে ৩৮ সরকারি গাছ কাটা অভিযোগ মোঃ জাকির হোসেন সুন্দরবন ইউনিয়নে চেয়ারম্যান পদে জনসমর্থনে শীর্ষে

স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা: সন্ত্রাসী ও চাঁদাবাজ দমন অভিযান শীঘ্রই

  • Reporter Name
  • Update Time : ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৩৮ Time View

ঢাকা (০৪ মার্চ, ২০২৬):

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, খুব শীঘ্রই দেশব্যাপী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চালানো হবে। তিনি আজ দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রথমে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান শুরু করা হবে। এছাড়া অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগি আসামীদেরও তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার হলো আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের মানুষকে স্বস্তি প্রদান করা।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পুলিশ আইনানুগভাবে কাজ করবে, কোনো স্বৈরতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক নির্দেশ মানবে না। জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে পুলিশ বাহিনী পরিচালনার নির্দেশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেওয়া হয়েছে।

ঢাকার যানজট নিয়ন্ত্রণ সম্পর্কেও মন্ত্রী বলেন, ডিএমপি কমিশনারকে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। বিশেষভাবে ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণের জন্য পরীক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আইজিপি মোঃ আলী হোসেন ফকির ও ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বৃষ্টিতে কালিয়াকৈরের হরতকীতলা আমতলায় ভয়াবহ জলাবদ্ধতা

স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা: সন্ত্রাসী ও চাঁদাবাজ দমন অভিযান শীঘ্রই

Update Time : ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬