গাজীপুর , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

সৌন্দর্য হারিয়ে ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে সালথা উপজেলা বাইপাস সড়ক

  • Reporter Name
  • Update Time : ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৩ Time View

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি, ফরিদপুর:

ফরিদপুরের সালথা উপজেলার বাইপাস সড়ক এক সময় ছিল প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় ভরপুর একটি মনোরম পথ। বিকেলের অবসর সময়ে হাঁটাহাঁটি, নির্মল বাতাসে স্বস্তির নিঃশ্বাস নেওয়া কিংবা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে প্রতিদিন অনেকেই ভিড় জমাতেন এ সড়কে। তবে সময়ের ব্যবধানে সেই পরিচ্ছন্ন ও নান্দনিক সড়কটি এখন পরিণত হয়েছে ময়লার পাহাড়ে। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে জমে আছে ময়লার বস্তা, বাজারের পচা ফলমূল, নিত্যপ্রয়োজনীয় বর্জ্য, নিষিদ্ধ পলিথিনসহ বিভিন্ন ধরনের আবর্জনা। সেখান থেকে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। পথচারীদের অনেককেই নাক-মুখ চেপে বা মাস্ক ব্যবহার করে চলাচল করতে দেখা যায়।

স্থানীয় এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন অসংখ্য কলেজ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ পথ দিয়ে যাতায়াত করেন। এক সময় সড়কটি ছিল অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন। এখন দুর্গন্ধের কারণে চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে।”

আরেকজন পথচারী বলেন, “আগে এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য মন ছুঁয়ে যেত। এখন সেখানে ময়লার স্তুপ। দুর্গন্ধে দাঁড়ানোই যায় না। বাধ্য হয়ে মাস্ক পরে চলাচল করতে হচ্ছে।” তিনি দ্রুত সড়কের দুই পাশ পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবি জানান।

বাজারের এক ব্যবসায়ী মোঃ শাহ আলম বলেন, “এখানে ময়লা ফেলার কারণে আমাদের ব্যবসা ও চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।”

এ বিষয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বাচ্চু বলেন, “আগের ইউএনও স্যার সাময়িকভাবে এখানে ময়লা ফেলতে বলেছিলেন। পরে স্থানীয়দের আপত্তির কারণে তা বন্ধ করে নদীর পাশে নির্দিষ্ট স্থানে ফেলার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে যদি আবার এখানে ময়লা ফেলা হয়ে থাকে, তাহলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে বাইপাস সড়ককে পুনরায় পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলা হোক, যাতে জনদুর্ভোগ কমে এবং এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

সৌন্দর্য হারিয়ে ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে সালথা উপজেলা বাইপাস সড়ক

Update Time : ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬