গাজীপুর , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
আনোয়ারায় চীনা শিল্পাঞ্চল, এক লাখ কর্মসংস্থানের নতুন সম্ভাবনা স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযানে ক্লোজড তত্ত্বাবধায়ক নোয়াখালীতে ময়মনসিংহে টিসিবি স্মার্ট কার্ড বিতরণ, সুবিধা পেল ১৮৯০ পরিবার বৃষ্টিতে কালিয়াকৈরের হরতকীতলা আমতলায় ভয়াবহ জলাবদ্ধতা টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০,৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স সভা, ধূমপান রোধে কঠোর নির্দেশ গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ এভারকেয়ার হাসপাতালে এমপি মতিনের স্ত্রীর খোঁজ নিলেন অধ্যাপক নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ২ গ্রেফতার দোয়ারাবাজারে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন, কৃষি উন্নয়নে নতুন দিগন্ত

সুজন বগুড়ার আয়োজনে মতবিনিময় ও ইফতার মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৮ Time View

মোঃ কাওছার মিয়া দিপু বগুড়া জেলা প্রতিনিধি।।

শনিবার বিকেলে বগুড়ার জেলা কমিটির আয়োজনে একমত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন ঢাকা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি তার বক্তব্যে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব। এ জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এছাড়াও অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ এলাকার কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুজন কাহালু উপজেলা কমিটির সভাপতি ও কাহালু উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ। এ সময় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সভা সম্পন্ন হয় এবং পরে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আনোয়ারায় চীনা শিল্পাঞ্চল, এক লাখ কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

সুজন বগুড়ার আয়োজনে মতবিনিময় ও ইফতার মাহফিল

Update Time : ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬