গাজীপুর , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

সালথায় সহিংসতায় জড়িতদের কঠোর হুঁশিয়ারি দিলেন শামা ওবায়েদ

  • Reporter Name
  • Update Time : ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ Time View

সালথা (ফরিদপুর), প্রতিবেদক:

ফরিদপুরের সালথায় সহিংসতা ও হামলার ঘটনার পর ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত এমপি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু কঠোর হুঁশিয়ারি দিয়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রিয় সালথা বাসি, শান্ত থাকুন। কোন ধরনের সহিংসতা কাম্য নয়। হামলা ও সহিংসতা কারীদের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান থাকবে। এসব করলে তাদের বিন্দু ছাড় দেওয়া হবে না। এলাকায় অবস্থানরত সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সবাই সহযোগিতা করুন এবং এলাকা নিরাপদ রাখুন।”

শামা ওবায়েদ আরও বলেন, সকল পক্ষকে শান্ত থেকে এলাকার পরিবেশ ভালো রাখার আহ্বান জানাচ্ছি। আজকের সহিংসতা ও হামলায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে অনুরোধ করছি।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া এবং পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়নদিয়া এলাকায় দফায় দফায় সংঘর্ষ ঘটে। এতে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। অনেকে আহত হয়েছেন।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সালথার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে ভোট প্রদানের সময় তর্কে বিএনপি সমর্থকদের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ওঠে। এতে অন্তত ১১ জন আহত হন। উভয় স্থানে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

সালথায় সহিংসতায় জড়িতদের কঠোর হুঁশিয়ারি দিলেন শামা ওবায়েদ

Update Time : ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬