গাজীপুর , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে বৃষ্টি ভালোবাসি কবিতা: তাছলিমা মুক্তার হৃদয়ছোঁয়া প্রকৃতি প্রেম লালমনিরহাট শিশু হত্যা: দ্রুত বিচার দাবি ত্রাণমন্ত্রীর ময়মনসিংহে এসডিজি ও পরিসংখ্যান সক্ষমতা বৃদ্ধির সেমিনার অনুষ্ঠিত হোমনায় সংবাদ প্রকাশে ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ ঠাকুরগাঁও জব ফেয়ারে সিভি জমা দিয়ে মিলছে চাকরির সুযোগ মাদক সেবনের কথিত ভিডিওতে আক্কেলপুরে চা”ঞ্চ’ল্য, তদন্ত দাবি ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে স্কুল ছাত্র নিখোঁজের পর মরদেহ উদ্ধার কালাকৈরে মতবিনিময় সভা শেষে উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রশাসক

সালথায় নবকাম পল্লী কলেজ মাঠে দুইদিনব্যাপী পিঠা মেলা শুরু

  • Reporter Name
  • Update Time : ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯ Time View

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি, ফরিদপুর জেলা:

ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে পিঠা মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ মেলার আয়োজন করে কলেজ পরিবার।

মেলার শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান। উদ্বোধন শেষে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।

এবারের পিঠা মেলায় মোট ৮টি স্টল অংশগ্রহণ করেছে। মেলায় চিতই পিঠা, দুধ চিতই, ভাপা পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, তেল পিঠা, মাংস পিঠা, মাছ পিঠা, তারা পিঠা, জামাই পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। রঙিন সাজসজ্জা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মোসাহেদ হোসেন ঢালী, উপাধ্যক্ষ মিজানুর রহমান, কো-অপ্ট সদস্য মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা বাবুল হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান বলেন, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, দুইদিনব্যাপী এ পিঠা মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে

সালথায় নবকাম পল্লী কলেজ মাঠে দুইদিনব্যাপী পিঠা মেলা শুরু

Update Time : ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬