গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

শহীদ রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া

  • Reporter Name
  • Update Time : ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৩৯ Time View

সাবেক প্রধানমন্ত্রী ও শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিক মোঃ মোতালেব হোসেন ভ্রাম্যমান প্রতিনিধ

বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে এবং আন্তর্জাতিক প্রেসক্লাব ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবনকে পরোয়া না করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর দেখানো পথে গণতন্ত্র রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এবং দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও এ দেশের অসহায় মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আগামী ফেব্রুয়ারির ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে।”

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক ও সম্পাদক কান সেলিম রহমান। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে আজীবন কাজ করে গেছেন। এ কারণেই মানুষ শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করে।”

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক বাংলার ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মনোয়ার হোসেন। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের জনগণের পাশে থেকে রাষ্ট্রগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেশন জার্নালিস্ট অর্গানাইজেশন বাংলাদেশের মহাসচিব এস এম হানিফ আলী বলেন, “গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়া একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন প্রত্যাশা করি।”

এছাড়া বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যুগ্ম মহাসচিব এ মান্নান, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা ও দৈনিক খবর সময় পত্রিকার প্রকাশক মো. আব্দুল মান্নান ভূঁইয়া প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আজার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা বলেন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে শহীদ জিয়াউর রহমানের অবদান এবং গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

শহীদ রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া

Update Time : ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬