গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

শীতকে হারিয়ে মানবতার জয়: আইপজিটিভের ১৫তম শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৭২ Time View

মো. আরফান আলী | ২৪ জানুয়ারি

“শীতকে হারিয়ে জয়ী হোক মানবতা”—এই মানবিক স্লোগানকে সামনে রেখে পীরগঞ্জের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আইপজিটিভ-এর উদ্যোগে ১৫তম শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার অন্তর্গত ফুটকিবাড়ী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়।

এর আগে রাণীশংকইল উপজেলার বাংলাগড় এলাকায় শিশু ও নারীদের মাঝে হুডি বিতরণ করা হয়। পাশাপাশি পীরগঞ্জ উপজেলার চাপড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বোচাগঞ্জ উপজেলার ফুটকিবাড়ী এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় লেপ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপজিটিভের সভাপতি মেজবাউর রহমান মুন্না, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও জনদরদী সমাজকর্মী শফিক পারভেজ পরাগ। আরও উপস্থিত ছিলেন ফুটকিবাড়ী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদর্শন চন্দ্র তিথী ও স্থানীয় সমাজকর্মী মাসুদ রানা।

বক্তারা বলেন, শীত মৌসুমে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় এ ধরনের জনবান্ধব উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব।

উল্লেখ্য, কমার্শিয়াল ব্যাংক অব সিলন (Commercial Bank of Ceylon)-এর পৃষ্ঠপোষকতায় এ পর্যন্ত প্রায় ৪০০টি কম্বল, ৩০০টির বেশি শীতবস্ত্র, পাশাপাশি হুডি ও লেপ বিতরণ করা হয়েছে। এসব সহায়তা শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ও স্বস্তি এনে দিয়েছে।

আইপজিটিভ ভবিষ্যতেও মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

শীতকে হারিয়ে মানবতার জয়: আইপজিটিভের ১৫তম শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

Update Time : ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬