গাজীপুর , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি নওগাঁয় ব্র্যাক প্রাইজ প্রকল্পের কারিগরি প্রশিক্ষণ সনদ বিতরণ ব্র্যাকের প্রশিক্ষণে দুধ উৎপাদন ও গাভী পালনে দক্ষতা বৃদ্ধি ধনবাড়ীতে ৫ বছরে ১২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত কালিয়াকৈরে পানিতে ডুবে শিশু মৃত্যু: নলুয়া এলাকায় হৃদয়বিদারক ঘটনা নাসিরনগরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃ/ত্যু ঢাকা ডিসি অফিস পিয়ন ফিরোজ: চাঁদাবাজি-জমি দখল তদন্ত শুরু কালিয়াকৈরে প্রিপেইড মিটার সমস্যায় পল্লী বিদ্যুৎ ভোগান্তি চরমে গণরায় বাস্তবায়ন ও চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর রহমানের কঠোর বার্তা বোয়ালিয়া মডেল থানা পুলিশের সিভিল টিমের চমকপ্রদ সাফল্য অর্জন

শিবপুর হাসপাতালে লাশ রেখে পালাল শ্বশুরবাড়ির লোকজন, হত্যার অভিযোগে মায়ের আহাজারি

  • Reporter Name
  • Update Time : ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১৫ Time View

শিবপুর হাসপাতালে লাশ রেখে পালাল শ্বশুরবাড়ির লোকজন, হত্যার অভিযোগে মায়ের আহাজারি

সম্রাট প্রধান, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুর সরকারি হাসপাতালে এক গৃহবধূর মরদেহ রেখে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধূর নাম মরিয়ম আক্তার রত্না। রত্নার মায়ের অভিযোগ, পরিকল্পিতভাবে শ্বশুর ও শাশুড়ী তার মেয়েকে হত্যা করেছে।

নিহত রত্নার বাবার বাড়ি নরসিংদীর পলাশ উপজেলায় এবং স্বামীর বাড়ি শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগাবোন গ্রামে। ঘটনার পর হাসপাতাল চত্বরে নিহতের মা নাছিমা বেগমের হৃদয়বিদারক আহাজারিতে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে রত্নাকে শিবপুর সরকারি হাসপাতালে মৃত অবস্থায় রেখে শ্বশুরবাড়ির লোকজন কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে শিবপুর মডেল থানায় নিয়ে আসে।

শিবপুর মডেল থানা পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি

শিবপুর হাসপাতালে লাশ রেখে পালাল শ্বশুরবাড়ির লোকজন, হত্যার অভিযোগে মায়ের আহাজারি

Update Time : ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬