
লাখাই প্রতিনিধি, কামরুল হাসান সুজন:
“গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের লাখাইয়ে একদল পরিবেশসচেতন যুবকের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় লাখাই উপজেলার তেঘরিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে পরিবেশবান্ধব বিভিন্ন গাছের পাশাপাশি কৃষ্ণচূড়া ও সুপারি গাছের চারা রোপণ করা হয়।
লাখাইয়ে বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন পরিবেশকর্মী ও সাংবাদিক মহিউদ্দিন আহমেদ রিপন, এম ইয়াকুব হাসান অন্তর, সাংবাদিক কামরুল হাসান সুজন, হাফেজ মোহাম্মদ রাইয়ান, হাফেজ মো. লিটন মিয়া, মাওলানা খাইরুল ইসলাম, হাফেজ জুবাইল, আব্বাস উদ্দিন, হাফিজুল ইসলাম, আবিদুল ইসলাম মৃদুল, মোহাম্মদ হাফিজুল ও জসিম উদ্দিন।
এ সময় কর্মসূচিতে সহযোগিতা করেন মো. সালাম, রফিকুল ইসলাম নিলয়, তেঘরিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় পরিবেশসচেতন ব্যক্তিরা।
বৃক্ষ রোপণকালে পরিবেশকর্মী ও সাংবাদিক মহিউদ্দিন আহমেদ রিপন বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। গাছ মানুষের জীবন ও প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তার পাশে এবং খালি জায়গায় বেশি বেশি গাছ লাগাতে হবে।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের ঝুঁকি কমাতে তালসহ বিভিন্ন দেশীয় গাছের চারা রোপণ করা প্রয়োজন। একই সঙ্গে নদী, খাল-বিল ও জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতে হবে। শিল্পবর্জ্য ও অন্যান্য দূষণের কবল থেকে নদ-নদী রক্ষা করাও জরুরি।
আয়োজকরা জানান, শুধু বৃক্ষ রোপণ করলেই দায়িত্ব শেষ নয়। রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা এবং সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় স্থানীয় যুবসমাজ ও শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন।
পরিবেশ রক্ষা একটি সামাজিক দায়িত্ব। সম্মিলিতভাবে গাছ লাগানো ও পরিবেশের যত্ন নেওয়ার মাধ্যমে লাখাইকে আরও সবুজ ও বাসযোগ্য করে তোলা সম্ভব বলে মনে করেন কর্মসূচিতে অংশ নেওয়া সচেতন ব্যক্তিরা।

Reporter Name 


















