গাজীপুর , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

রাজশাহীর সিটিহাটে র‍্যাবের অভিযান৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রবিউল গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১০ Time View

রাজশাহীর সিটিহাটে র‍্যাবের অভিযান৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রবিউল গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম মিনাল গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মো. রবিউল ইসলাম রবি (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পশ্চিমপাড়া এলাকার মো. আহম্মদ আলীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, সিটিহাট বাইপাস মোড় এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র‍্যাবের গোয়েন্দা দল ওই ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় তার দেহ তল্লাশি করে ৪০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত রবিউল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিল।

র‍্যাব-৫ জানায়, এই মাদক কারবারি চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

রাজশাহীর সিটিহাটে র‍্যাবের অভিযান৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রবিউল গ্রেফতার

Update Time : ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬