গাজীপুর , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে কর্মশালা নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, সংঘর্ষে চাঞ্চল্য সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন নেপালে ১০ বাংলাদেশি আটক, তালিকায় গাজীপুরের মহিলা লীগ নেত্রী কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিদেশি মদ ও ভারতীয় ট্যাবলেট আটক
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

রাঙ্গামাটি হাসপাতালে ঈদে উন্নত খাবার বিতরণ করলেন সিভিল সার্জন

  • Reporter Name
  • Update Time : ০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৪৫ Time View

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম,

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন রোগী ও কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা। ঈদের দিন হাসপাতাল পরিদর্শন, রোগীদের খোঁজখবর নেওয়া এবং উন্নত মানের বিশেষ খাবার বিতরণের মাধ্যমে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদের সকালে সিভিল সার্জন ডা. নূয়েন খীসা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন। তিনি জরুরি বিভাগ, সাধারণ ওয়ার্ড এবং ভর্তি রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসা সেবায় যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ঈদের ছুটিতেও পরিবার-পরিজন ছেড়ে হাসপাতালে দায়িত্ব পালনকারী চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান সিভিল সার্জন। তিনি বলেন, রোগীদের সেবাই সবচেয়ে বড় মানবিক দায়িত্ব। সরকারি দায়িত্ব পালনে কর্মরতদের নিষ্ঠা ও পেশাদারিত্ব প্রশংসার দাবি রাখে।

পরিদর্শন শেষে সিভিল সার্জন হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের বিশেষ খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। তিনি নিজে খাবারের মান যাচাই করেন এবং প্রত্যেক রোগীর কাছে খাবার পৌঁছেছে কিনা তা নিশ্চিত করার নির্দেশ দেন। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হাসপাতালে ভর্তি থাকা সকল রোগীর জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। ঈদের আনন্দ থেকে রোগীরা যাতে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রোগী ও স্বজনরা জানান, ঈদের দিনে হাসপাতালের এমন উদ্যোগ তাদের মনে স্বস্তি ও আনন্দ এনে দিয়েছে। বিশেষ করে সিভিল সার্জনের সরাসরি উপস্থিতি ও আন্তরিকতা রোগীদের মানসিকভাবে অনুপ্রাণিত করেছে।

মানবিক উদ্যোগ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে আবারও প্রশংসিত হলো রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল। ঈদের দিনে রোগীদের পাশে দাঁড়িয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত

রাঙ্গামাটি হাসপাতালে ঈদে উন্নত খাবার বিতরণ করলেন সিভিল সার্জন

Update Time : ০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬