গাজীপুর , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙ্গামাটিতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, সন্তানসহ আহত ৩ পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

রাঙ্গামাটিতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, সন্তানসহ আহত ৩

  • Reporter Name
  • Update Time : ৭ ঘন্টা আগে
  • ২২ Time View

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটিতে পূর্ববিরোধের জেরে এক সাংবাদিককে সন্তানসহ কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ‘দি বান্দরবান পরিবহন’-এর মালিক, ম্যানেজার ও সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন দৈনিক রূপান্তর বাংলা পত্রিকার রাঙ্গামাটি জেলা প্রতিনিধি এস এম জাহাঙ্গীর আলম (৪৫)।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে রাঙ্গামাটি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। গত ৯ নভেম্বর সোমবার অভিযোগটি দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট রাঙ্গামাটি শহরের হ্যাপির মোড় সড়কে ‘দি বান্দরবান পরিবহন’-এর একটি বড় কাভার্ড ভ্যান বিপরীতমুখী অবস্থানে রেখে পণ্য ওঠানামা করছিল। এতে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

এ সময় বিষয়টি নিয়ে ভিডিও ধারণ করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। এরপর থেকেই পরিবহনটির মালিক মোখতার, ম্যানেজার ও চালকদের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিকের দাবি, ভিডিও প্রকাশের পর থেকে তাঁকে বিভিন্ন সময় গাড়িচাপা দিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত ৫ নভেম্বর দুপুরে ঘটে আরেকটি ঘটনা।

অভিযোগে বলা হয়, ওই দিন দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর আলম। শহরের ভেদভেদী বাজারের মঞ্জু স্টোরের সামনে পৌঁছালে পেছন থেকে ‘দি বান্দরবান পরিবহন’-এর একটি বড় কাভার্ড ভ্যান তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।

এতে সাংবাদিক জাহাঙ্গীর আলম এবং তাঁর ছেলে জাবির, মেয়ে জারিন ও ছোট মেয়ে মুনতাহা আহত হন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় মোটরসাইকেলের পেছনের ব্যাকলাইট ও সামনের হেডলাইটের কভার ভেঙে যায়।

ঘটনার পর কাভার্ড ভ্যানের চালকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হলে গাড়িটি সরানোর কথা বলে চালক সেখান থেকে চলে যান বলে অভিযোগ করেন সাংবাদিক।

তিনি আরও জানান, ঘটনার পর পরিবহনটির মালিক মোখতারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। দুর্ঘটনার ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালেও কোনো সাড়া পাননি বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

এদিকে, ঘটনার দিন দুপুর ২টা ১ মিনিটের দিকে পরিবহনটির ম্যানেজার পরিচয়ে একটি নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি বলেন, তিনি আগে পরিবহনটি নিয়ে একটি ভিডিও করেছিলেন। ভবিষ্যতে যেন এমন কাজ না করেন। পাশাপাশি এটিকে তাঁর জন্য সতর্কবার্তা বলেও উল্লেখ করেন বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীর আলম।

ফোনালাপে রাস্তা ছোট হওয়ায় পণ্য ওঠানামার সুবিধার্থে বিপরীত পাশে গাড়ি রাখতে হয় এবং প্রশাসন বিষয়টি জানে বলেও দাবি করা হয়।

এ ঘটনায় নিজের পাশাপাশি সন্তানদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম। তিনি পরিবহনটির মালিক মোখতার, ম্যানেজার ও সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

একই সঙ্গে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে রাঙ্গামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করেছেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পরিবহন মালিক, ম্যানেজার ও সংশ্লিষ্ট চালকদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

রাঙ্গামাটিতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, সন্তানসহ আহত ৩

রাঙ্গামাটিতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, সন্তানসহ আহত ৩

Update Time : ৭ ঘন্টা আগে