গাজীপুর , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডা, রুমিন ফারহানাকে শোকজ।

  • Reporter Name
  • Update Time : ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১২ Time View

ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডা, রুমিন ফারহানাকে শোকজ।

সাংবাদিক মোঃ মোতালেব হোসেন  ভ্রাম্যমান প্রতিনিধ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টি’র অভিযোগ আনেন। এ ঘটনায় তিনি শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে একটি চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, রুমিন ফারহানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষের উপস্থিতিতে জনসভা করেন এবং সেখানে বৃহৎ স্টেজ নির্মাণ করে রাজনৈতিক বক্তব্য দেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনসভা বন্ধ করার নির্দেশ দিলে তিনি ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন বলে অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডা, রুমিন ফারহানাকে শোকজ।

Update Time : ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬