গাজীপুর , রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

  • Reporter Name
  • Update Time : ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৩৮ Time View

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার–৩ আসনে ১০ দলীয় জোট মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। শেরপুর এলাকার উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মুফতি ইব্রাহিম খলিল এবং সঞ্চালনা করেন ডা. হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিশের সহযোগী সংগঠন শ্রমিক মজলিশ মৌলভীবাজার জেলা সভাপতি এম এ রহিম নোমানী, খেলাফত মজলিশ জেলা শাখার সহসভাপতি হাফিজ সামছুল ইসলাম তরফদার, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মতিন এবং মৌলভীবাজার উপজেলা (উত্তর) শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরবর্তীতে রাত ৮টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় আরেকটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হাই। বক্তব্য রাখেন দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল, খেলাফত মজলিশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সামছুজ্জামান চৌধুরী এবং বাংলাদেশ খেলাফত মজলিশ মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি মাওলানা আসআদ আল হুসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উভয় সভায় স্থানীয় নেতাকর্মী, ভোটার ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই দেয়ালঘড়ি প্রতীকের পক্ষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উঠান বৈঠকের পাশাপাশি আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় পথচারী, ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করা হয় এবং দেয়ালঘড়ি প্রতীকের প্রচারণামূলক হ্যান্ডবিল বিতরণ করা হয়।

গণসংযোগকালে আহমদ বিলাল সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পুরো কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া ও উৎসাহ পরিলক্ষিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

Update Time : ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬