গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

মোঃ জাকির হোসেন সুন্দরবন ইউনিয়নে চেয়ারম্যান পদে জনসমর্থনে শীর্ষে

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৪৫ Time View

মোঃ মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুর সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও জনদরদি ব্যক্তিত্ব মোঃ জাকির হোসেন। দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র, মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করায় স্থানীয় জনগণের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ জাকির হোসেন নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা খাতে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
মোঃ জাকির হোসেন দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। গত শীত মৌসুমে তিনি নিজ অর্থায়নে প্রায় ৫০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৭০০ পরিবারের মধ্যে সেমাই ও চিনি বিতরণ করেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেন।
শুধু সামাজিক সহায়তাই নয়, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে তিনি এলাকার ১০টি ক্লাবকে ফুটবল ও জার্সি প্রদান করেছেন। স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ব্যক্তিগত সংকট কিংবা সামাজিক সমস্যায়ও তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
স্থানীয় জনগণের দাবি, ইউনিয়নে মাদকমুক্ত, সুশাসনভিত্তিক ও উন্নয়নমুখী সমাজ গঠনে মোঃ জাকির হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তিনি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে মোঃ জাকির হোসেনকে চেয়ারম্যান পদে দেখতে চান সুন্দরবন ইউনিয়নের অনেক ভোটার। তাদের বিশ্বাস, তার নেতৃত্বে ইউনিয়নের অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন আরও বেগবান হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

মোঃ জাকির হোসেন সুন্দরবন ইউনিয়নে চেয়ারম্যান পদে জনসমর্থনে শীর্ষে

Update Time : ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬