গাজীপুর , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

মিরসরাইয়ে বিচারাধীন মামলায় রাস্তা বন্ধ, দেয়াল নির্মাণে উত্তেজনা

  • Reporter Name
  • Update Time : ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫৫ Time View

মিরসরাই, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নে মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, আদালতে বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় একটি দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে সেখানে দেয়াল নির্মাণ করা হয়েছে। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা বৈধভাবে ক্রয় করা জমির মালিক এবং আদালতেই তাদের মালিকানার বৈধতা প্রমাণ করবেন।

অভিযোগকারী মোহাম্মদ সেলিম, পূর্ব খৈয়াছড়া ভূঁইয়াপাড়া (৪ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি দাবি করেন, পূর্ব মঘাদিয়া মৌজার আরএস খতিয়ান নং ৩৪-এর আরএস দাগ নং ৯২৩৬, ৯২৩৮ ও ৯২৪০ এবং সংশ্লিষ্ট বিএস খতিয়ান নং ১৮৫৯-এর বিএস দাগ নং ৯৮৩৭, ৯৮৩৮ ও ৯৮৩৯-এর মোট ১৪ শতক জমির ওপর বহু বছর ধরে তাদের চলাচলের রাস্তা রয়েছে।

তার অভিযোগ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ তারেক, মোহাম্মদ তসলিম, মোহাম্মদ নবী ও মো. শাহাবুদ্দিনসহ কয়েকজন জোরপূর্বক ওই রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করেছেন। এ ঘটনায় তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম উত্তর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৭ ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ৫৫৬/২০২৬ এবং দায়েরের তারিখ ১৪ জুন ২০২৬।

বাদীপক্ষের দাবি, আদালত অভিযোগটি আমলে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনের জন্য মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে চলাচলের রাস্তা বাধামুক্ত করার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে তারা জানান।

অন্যদিকে অভিযুক্ত পক্ষ জানায়, তারা ১৯৭৭ সালের ২৭ এপ্রিল নিবন্ধিত ২২৩৩ নম্বর কবলা দলিলের মাধ্যমে জমিটি বৈধভাবে ক্রয় করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, নূর মোহাম্মদ, সিরাজুল হক, জালাল আহমদ, ফয়েজ আহমদ, আজব খাতুন, বাগিচা খাতুন, বামজা খাতুন ও সকিনা খাতুনসহ উত্তরাধিকারীদের কাছ থেকে ১০ দশমিক ৫০ শতক জমি কেনা হয়। ওই জমির মধ্যে আরএস দাগ নং ৯২৪০ এবং সংশ্লিষ্ট বিএস দাগ নং ৯৮৩৭ ও ৯৮৩৮ অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে বাদীপক্ষ দাবি করছে, প্রতিপক্ষ যে দলিলের ভিত্তিতে মালিকানা দাবি করছে সেটি জাল। যদিও অভিযুক্তরা এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, দলিলের বৈধতা বা অবৈধতার বিষয়টি আদালতেই নির্ধারিত হবে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আহমেদুর রহমান, মোহাম্মদ আলমগীর হোসেন ও আলাউদ্দিন অভিযোগ করেন, চলাচলের পথ বন্ধ করে দেয়াল নির্মাণ করায় সাধারণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আদালতের নির্দেশনা তারা পেয়েছেন। নির্দেশনা অনুযায়ী ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বিচারাধীন মামলায় দেয়াল নির্মাণ এবং জমির মালিকানা, দলিলের বৈধতা ও চলাচলের রাস্তার অধিকার—এসব বিষয় বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে। ফলে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো পক্ষের দাবিই আদালতের রায়ের বিকল্প নয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

মিরসরাইয়ে বিচারাধীন মামলায় রাস্তা বন্ধ, দেয়াল নির্মাণে উত্তেজনা

Update Time : ০২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬