গাজীপুর , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
মিরসরাইয়ে অবৈধ জ্বালানি মজুদে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে সাংবাদিকের ওপর হামলা, থানায় মামলা লালমনিরহাটে অপহরণ-নির্যাতন: স্ট্যাম্পে স্বাক্ষর, টাকা ছিনতাই নরসিংদী জেলা প্রশাসকের সাথে প্রেস ক্লাবের মতবিনিময় অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস সংকট নিয়ে সভা, সমাধানের আশ্বাস চট্টগ্রাম হজ ফ্লাইট ২০২৬ উদ্বোধন: ১৬ ফ্লাইটে যাবে ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ মাছ ধরার জাল জব্দ, অভিযান শেষে ধ্বংস গাজীপুর সড়ক দুর্ঘটনায় বিলকিস পরিবহনের গাড়ির সুপারভাইজারের মৃ”ত্যু গাজীপুরে পানিতে ডুবে মৃত্যু: তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় শিক্ষার্থীর করুণ মৃ”ত্যু
ভোটের হাওয়া

মাধবপুরে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর: রাতের ঘটনায় এলাকায় উদ্বেগ

  • Reporter Name
  • Update Time : ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ২৭ Time View

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। উপজেলার উত্তর শাহপুর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজিত প্রতিমাগুলো ভাঙচুর করে। সকালে মন্দিরে এসে ভাঙচুরের দৃশ্য দেখে এলাকাবাসী হতবাক হয়ে পড়ে। এরপর দ্রুত বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়।

ঘটনার খবর পেয়ে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম এবং মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। তারা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্তের আশ্বাস দেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, চুরির উদ্দেশ্যে মন্দিরে ঢুকে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা এই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটাতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং বিস্তারিত তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, মাধবপুরে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন মানবাধিকারকর্মী রাকেশ রায়। তিনি বলেন, ধর্মীয় স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনা জরুরি।

স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতির জন্য বড় হুমকি। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের বা কাউকে আটক করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মিরসরাইয়ে অবৈধ জ্বালানি মজুদে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মাধবপুরে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর: রাতের ঘটনায় এলাকায় উদ্বেগ

Update Time : ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬