গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

মাদারীপুরে সেনাবাহিনীর বড় সাফল্য: ৯৪টি বল্লম ও ৪০টি ককটেলসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ২৭ Time View

মাদারীপুরে সেনাবাহিনীর বড় সাফল্য: ৯৪টি বল্লম ও ৪০টি ককটেলসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযান চলাকালে অস্ত্রসজ্জিত ব্যক্তিরা পালিয়ে গেলেও, তাদের বাড়ি ও আশেপাশ থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

শনিবার রাত ২:৩০ মিনিটে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে সেনাবাহিনীর একটি যৌথ দল অভিযান চালায়। সেনা ক্যাপ্টেন শাফিন সারোয়ার ও ক্যাপ্টেন মোনায়েম শারজিল-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইদ্রিস হাওলাদার এবং তার সঙ্গীরা পালিয়ে যায়। তবে তাদের বাড়ি ও আশেপাশের এলাকা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে:

৪০টি ককটেল

৯৪টি বল্লম

৩৩টি ঢাল

৪টি চাপাতি

৩টি রামদা

২টি চাইনিজ কুড়াল

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য সদর মডেল থানাকে অবহিত করা হয়েছে। অভিযানটি নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের উদ্দেশ্যে পরিচালিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

মাদারীপুরে সেনাবাহিনীর বড় সাফল্য: ৯৪টি বল্লম ও ৪০টি ককটেলসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

Update Time : ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬